Tuesday, June 18, 2019
Tuesday, June 11, 2019
TIKTOK ভিডিয়ো থেকে এ বার মিলবে মোটা টাকা আয়ের সুযোগ!
৯ জুন মুম্বইতে ৫০০-এরও বেশি ইউজারকে নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করে TikTok নির্মাতা সংস্থা বাইট ডান্স। শুক্রবার পর্যন্ত চলবে এই ক্রিয়েটরস্ ল্যাব ইভেন্ট। ভিডিয়ো প্রস্তুতকারকরা আমাদের মেরুদন্ড। সৃষ্টিশীল এই ব্যবহারকারীদের জন্য বিনিয়োগ করা তাই খুবই গুরুত্বপুর্ণ, জানালেন ভারতে সংস্থার এক শীর্ষ কর্তা সচিন শর্মা। তিনি জানান, এই মুহূর্তে TikTok-এর মূল লক্ষ্য ভিডিয়োয় বৈচিত্র আনা। এর মাধ্যমেই বিভিন্ন ধরনের সংস্থার বিজ্ঞাপন পাওয়া সম্ভব। এর মধ্যেই বিজ্ঞাপন দিতে আগ্রহী হয়েছে বেশ কয়েকটি সংস্থা।
ইউটিউবের ভিডিয়োর কায়দাতেই বিভিন্ন ভিডিয়োর মাঝে মাঝে চলবে বিজ্ঞাপন। তার বদলে সেই বিজ্ঞাপন প্রদানকারী সংস্থাগুলির থেকে টাকা নেবে বাইট ডান্স। ভিডিয়োর ভিউ অনুযায়ী সেই টাকারই একটা অংশ পাবেন ওই ভিডিয়োর নির্মাতারা। তবে ভিউ ও টাকার অনুপাত কী হবে, সেই ব্যাপারে এখনও কিছু জানায়নি সংস্থা
#techsspareow
#Technology
#News
#Information _and _technology
Saturday, June 1, 2019
ফুরিয়ে যাচ্ছে ফোনের নম্বর, ‘০২০’ দিয়ে শুরু হবে ফোনের ডিজিট
ক্রমশ ফুরিয়ে আসছে মোবাইলের নম্বর! আগামিদিনে কীভাবে আর গ্রাহকদের নম্বর দেওয়া হবে তা নিয়ে যথেষ্ট চিন্তায় জাপানের মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। আর সেজন্যে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে জাপানের যোগাযোগমন্ত্রক। জানা গিয়েছে, গ্রাহকদের নম্বর দিতে ১৪ ডিজিটের নতুন এক হাজার কোটি ফোন নাম্বার বানানো হবে। ২০২২ সালের মধ্যে দেশের ১১ ডিজিটের নম্বরগুলো ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই জন্যেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাপান টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, ইতোমধ্যেই দেশটির মূল তিন মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা সরকারের এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সাল শেষ হওয়ার আগেই নতুন নম্বর আনা হতে পারে। নতুন এক হাজার কোটি নম্বর শুরু হবে ‘০২০’ দিয়ে, বর্তমানে এটি ইন্টারনেট অফ থিংস শ্রেণিভূক্ত ডিভাইসের জন্য ব্যবহার করে জাপান।।
২০১৭ সালের শেষ দিকে ০২০ সিরিজ চালুর পর ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে এই সিরিজের আট কোটি নম্বরের মধ্যে ইতোমধ্যে ৩.২৬ কোটি নম্বর নথিভুক্ত হয়েছে।
ফোন নম্বর ফুরিয়ে যাওয়ার ঘটনা শুধু জাপানেই নয়। ২০১৪ সালে এই সমস্যায় কলারদেরকে নির্দিষ্ট অঞ্চলের পাঁচ ডিজিটের এরিয়া কোড যোগ করে কল করতে বলা হয় ব্রিটেনে। স্থানীয় নম্বর হওয়া সত্ত্বেও এই নম্বরগুলো ফুরিয়ে যাওয়ার বিড়ম্বনা আরও বাড়ে। এবার পুরোপুরি আইপি-ভিত্তিক টেলিফোন নেটওয়ার্কের দিকে এগোচ্ছে দেশটি।
Join facebook click
Wednesday, May 22, 2019
Election Results 2019: প্রসার ভারতীর সাথে হাত মিলিয়ে নির্বাচনের ফলাফল সরাসরি দেখাবে YouTube
আর কয়েক ঘন্টার অপেক্ষা। 23 মে সকাল থেকেই লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসতে শুরু করবে। প্রতি মুহুর্তের আপডেট পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকবেন দেশবাসী। এবার প্রসার ভারতীর সাথে হাত মিলিয়ে ভারতীয়দের কাছে নির্বাচনের ফলাফল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল Google। Google এর ভিডিও প্ল্যাটফর্ম YouTube এ সরাসরি লোকসভা নির্বাচনের ফলাফল দেখানো হবে।
এক বিবৃতিতে প্রসার ভারতী জানিয়েছেন, Google ও প্রসার ভারতী একসাথে 23 মে গণতন্ত্রের সবথেকে বড় উৎসব উজ্জাপন করবে। YouTube এ একটি লাইভ স্ট্রিম তৈরী করে এই কাজ করা হবে।
“ভারতে যে কোন যায়গা থেকে YouTube ওয়াবসাইট বা অ্যাপ ওপেন করলেই সবার উপরে DD News এর লাইভ দেখা যাবে।” জানিয়েছেন প্রসার ভারতীর শশী শেখর ভেম্পতি।
YouTube ওপেন করলে সবার আগে এই লিঙ্ক দেখা যাবে। এই লিঙ্কে ক্লিক করলেই YouTube থেকে সরাসরি DD News দেখা যাবে। একই উইন্ডোতে 14 টি প্রাদেশিক ভাষায় DD চ্যানেল দেখা যাবে।” বলেন তিনি।
ভেম্পতি জানিয়েছেন, এর ফলে নাগরিকের কাছে সহজেই সঠিক খবর পৌঁছে যাবে। বিশেষ করে অতীতে প্রথম 2-3 ঘন্টায় অনেক ভুল খবর প্রচার হতে দেখা গিয়েছে। সেই সমস্যার থেকে মুক্তি পাওয়া যাবে।
“এর ফলে খুব সহজেই ভারতের সব YouTube গ্রাহকের আঙুলের ডগায় পৌঁছে যাবে DD News। একাধিক ভাষায় ভারতবাসীর কাছে ভোটের ফলাফল পৌঁছে দিতে এই উদ্যোগ বড় ভুমিকা নেবে। এর সাথেই খুব সহজে ভারতবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছে যাবে।” বলেন ভেম্বতি।
#Election2019 #ElectionCommission2019
#loksabhaVote
#loksabha
Wednesday, May 1, 2019
সেরা দশটি ফ্রি ভিপিএন -র নাম জেনে নিন
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা সংক্ষেপে ভি পি এন এখন ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ভীষণ দরকারি এবং প্রয়োজনীয় বস্তু । এখন সমস্ত ইন্টারনেট জুড়েই হ্যাকারদের রমরমা। ভি পি এন শুধুমাত্র ব্যবহারকারী কে বেনামি করে দেয় তা নয়। এর পাশাপাশি বেশ কিছু নিরাপত্তা ও প্রদান করে। একজন ইন্টারনেট ব্যবহারকারী ভি পি এন ব্যবহার করে তার কম্পিউটার এর আই পি এড্রেস লুকোতে পারে ঠিকই। এছাড়াও ভি পি এন চালু থাকলে ইন্টারনেট ট্র্যাফিক কে সহজেই এনক্রিপ্ট করা যায়।
এখন বেশিরভাগ ভি পি এন সার্ভিস প্রদানকারী কোম্পানি প্রিমিয়াম প্ল্যান দেয় যা অনেক খরচসাপেক্ষ। তাই বেশির ভাগ ইউজার ই খোঁজে ফ্রি ভি পি এন সার্ভিস। এখানে যে কয়টি ভি পি এন সার্ভিস এর কথা বলা হবে সেগুলি এই বছরের সব থেকে ভালো ফ্রি ভি পি এন সার্ভিস
1. EXPRESS VPN- এটি একটি প্রিমিয়াম ভি পি এন এপ্লিকেশন । কিন্তু এটি ফ্রি তেও ব্যবহার করা যায়। সার্ভিস প্রোভাইডার প্রথমে ৩০ দিনের একটি ট্রায়াল পিরিয়ড দেয় যেখানে ইউজার সমস্ত প্রিমিয়াম ফিচার্স কন্টেন্ট ব্যবহার করতে পারে।এছাড়াও থাকে ৩০ দিনের মানি ব্যাক গ্যারান্টি অফার। এক্সপ্রেস ভি পি এন এর সব থেকে ভালো ব্যাপার হলো পুরো পৃথিবী জুড়ে এদের প্রায় কুড়ি হাজার এর মতো সার্ভার রয়েছে ১৪৮ টি জায়গায় তাই ইন্টারনেট স্পিড ও যথেষ্ট ভালো।
2. Hotspot Shield – হটস্পট শিল্ড হলো আরেকটি বিখ্যাত ভি পি এন সার্ভিস প্রদানকারী সংস্থা যা আমাদের কাছে পরিচিত এর দারুন গতিশীলতার জন্য। এর যে ফ্রি ভার্সন টি আছে সেখানে ইউজার প্রতিদিন ৫০০ এম বি ডাটা ব্যবহার করতে পারবে। প্রিমিয়াম বেসিক ও যথেষ্ট ভালো শুধু পছন্দের জায়গা বেছে নেওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। এছাড়াও ফ্রি ভার্সন এ আডস(ADS) রয়েছে।
3. WINDSCRIBE- উইন্ডস্ক্রাইব হলো অন্য একটি বিখ্যাত সংস্থা। এটি খুব অল্প সময়ের মধ্যে বিখ্যাত হয়ে গেছে। হটস্পট শিল্ড এর মতো এটিও ৫০০ এম বি ডেটা ব্যবহার করতে দেয়। এর সব থেকে ভালো দিক হলো এটি কোনো কানেকশন লগ, IP স্ট্যাম্প বা ব্রাউজিং হিস্টোরি জমা করে রাখে না।এছাড়াও এখানে একাউন্ট বানালে এক মাসের একটি ফ্রি ট্রায়াল পাওয়া যায়।
4. PROTON VPN – এই ভি পি এন তার পেড ও বিনামূল্যে পরিষেবার আকর্ষণীয় পরিকল্পনা গুলির জন্য দারুন জনপ্রিয় হয়েছে।এছাড়াও এর জনপ্রিয় হওয়ার আর একটি বড়ো কারণ হলো ব্যান্ডউইথ এর কোনো বাধানিষেধ নেই। যার অর্থ ব্যবহারকারী ফ্রি তে যথেচ্ছ ডেটা ব্যবহার করতে পারে।যদিও ফ্রি ভার্সন টি তে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন মাত্র একটি ডিভাইস কানেক্ট করা যায় এবং তিনটি লোকেশন অল্টারনেট করে ব্যবহার করা চলে।
5. HIDE.ME – হাইড ডট এমই একটি ফ্রি ভি পি এন সার্ভিস প্রোভাইডার।এই কোম্পানি প্রতি মাসে ২ জি বি ডেটা ব্যবহার এর জন্য দেয়। এখানে ডেটা লিমিট এর সাথে সাথে ডিভাইস কানেকশন ও লোকেশনেও ব্যবহারে সীমাবদ্ধতা আছে। ফ্রি ভার্সন টি তে শুধুমাত্র তিনটি সার্ভার লোকেশন বেছে নেওয়া যায়।এছাড়াও সাত দিনের একটি ফ্রি ট্রায়াল দেওয়া হয় ব্যবহারকারী কে।
6. TUNNEL BEAR – টানেল বিয়ার ও ভি পি এন সার্ভিস গুলির মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।এর ইন্টারফেস ভীষণ সুন্দর দেখতে।এছাড়াও ২২ টা দেশের বেশি সার্ভার এর সাথে যুক্ত হওয়া যায় এবং এর ব্রাউজিং স্পিড ও নিরাপত্তা ও খুব ভালো । কিন্তু টানেল বিয়ার এর ফ্রি ভার্সন মাস প্রতি মাত্র ৫০০ এম বি ডেটা ব্যবহার করতে দেয়।
7. PRIVATE TUNNEL- প্রাইভেট টানেল এই ভি পি এন এপ টি সমস্ত রকম প্ল্যাটফর্ম যেমন ঐইন্ডোজ , এন্ড্রোয়েড,এই ও এস ও ম্যাক এ সহজলভ্য ।প্রাইভেট টানেল এর সেরকম কোনো ফ্রি সার্ভিস নেই। কিন্তু এটি প্রথম একমাস ব্যবহারকারী কে ফ্রি ট্রায়াল দেয়।
8. OPERA- হ্যাঁ নামটা দেখে হয়তো অনেকেই অবাক হবেন। কিন্তু অপেরা তাদের সর্বশেষ ভার্সন টিতে এড ব্লকার ও ভি পি এন সিস্টেম চালু করেছে।ব্রাউজার এর মধ্যেই ভি পি এন কাজ করে।যদি ইউজার ভি পি এন এর জন্য অন্য কোন থার্ড পার্টি এপ্লিকেশন ইনস্টল করতে না চায় তাহলে এটা খুব ভালো কাজ করবে।
9. OPEN VPN – ওপেন ভি পি এন হচ্চে সব থেকে পুরনো ভি পি এন সার্ভিস প্রোভাইডার গুলির মধ্যে অন্যতম। এর সবথেকে ভালো উপায়টি হলো এটি সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় এবং এর বিস্তার অনেকটা।
10. FREELAN – ফ্রি ল্যান ফ্রি ভি পি এন হিসেবে দারুন সার্ভিস প্রভাইড করে। ফ্রি ল্যান এর কানেকশন রেঞ্জ অনেক বেশি এটি ব্যবহারকারী কে ক্লায়েন্ট সারভার ও পিয়ার টু পিয়ার কানেকশন দিতে পারে।
সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন
Friday, April 26, 2019
থ্যানস-এর ধ্বংসের হাত থেকে রক্ষা পেল না Google-ও
এবার Google শামিল হল Avengers: Endgame-এর উত্তেজনায় কিন্তু এতেও রয়েছে একটি টুইস্ট। Avengers ভক্তদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে গুগল।
আপনি যদি গুগল সার্চে গিয়ে ইংরাজিতে ‘Thanos’ টাইপ করেন,সার্চ রেজাল্টে থ্যানস ও Avengers সম্পর্কিত তথ্য দেখাতে পাবেন। আর তারই সঙ্গে ডান দিকে দেখতে পাবেন থ্যানসের ইনফিনিটি পাথর লাগান গন্টলেট। এই গন্টলেট ব্যবহার করেই ব্রহ্মাণ্ডের অর্ধেক ধ্বংস করে দিয়েছিল থ্যানস। এবার আপনি যদি এই গন্টলেট ক্লিক করেন আপনি দেখতে পাবেন এক এর এক করে সার্চ রেজাল্ট গায়েব হয়ে যাচ্ছে। শুধু তাই নয় আপনি দেখতে পাবেন যে সার্চ রেজাল্ট কাউন্টার ও আপনে আপ কমে গেল।
আবার সব সার্চ রেজাল্ট ফিরিয়ে আন্তে আবার ওই গন্টলেটে ক্লিক করুন। দেখবেন টাইম স্টোন ব্যবহার করে সব রেজাল্ট ফেরত চলে আশবে। বেশ ভালো লাগত যদি এই গন্টলেটটি আরও পাথরগুলি ব্যবহার করতে পারত।
শুক্রবার মুক্তি পেয়েছে Avengers: Endgame। আর ইতিমধ্যে রেকর্ড গড়ে ফেলেছে এই সিনেমাটি। ভক্তদের উন্মাদনার জেরে আপাতত টিকিট পাওয়া যাচ্ছে না।
এই মজা পেতে নিজেরাও করে দেখুন
techssparrow.blogspot.com
Facefacebook.com/techssparrow
Thank u
Friday, April 19, 2019
আপনি যদি ভুল করে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার করে থাকেন তবে এই ভাবে সেই টাকা ফেরত পেতে পারেন
বৈশিষ্ট্য
ইমেল, ফোন কলের মাধ্যমে ব্র্যাঞ্চ ম্যানেজারকে জানান
ম্যানেজারকে দুটি অ্যাকাউন্টের টাকা বিষয়ে ডিটেল দিন
ব্যাঙ্ককে সিদ্ধান্ত নিতে হবে
এছাড়া আপনি ব্যাংক এর কাস্টমার কেয়ার এ ফোন না মেইল করে তথ্য পাঠিয়ে দিন। মেইল টি এমন ভাবে লিখবেন ওরা যেন সহজেই বুঝতে পারে আপনি ভুল করে অন্য একাউন্ট এ পাঠিয়েছেন। সঙ্গে ট্রান্সকশন কপি বা স্ক্রিন শট টি পাঠিয়ে দেবেন। তারপর ব্যাংক24 ঘন্টা সময় নিয়ে আপনাকে রিফান্ড করে দেবে।
প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে আমরা ছোট বড় সব কাজই এখন অনলাইনে করে নি বা করতে চাই। আর এই ক্ষেত্রে অনলাইন মানি ট্র্যান্সফারও এমনই একটি কাজ এর মাধ্যমে সবাই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারেন আর এর জন্য ইন্টারনেট থাকতে হবে। আর এ ক্ষেত্রে বেশ কবার এমন হয়েছে যে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল করে ভুল দেওয়ার ফলে আমরা যাকে টাকা পাঠাতে চাইছি তার বদলে অন্য কাউকে পাঠিয়ে দি। আর অনেকেই মনে করেন এই ধরনের ভুল হলে সেই টাকা ফেরত পাওয়া যায়না তবে তা সঠিক না।
যদি আপনার অ্যাকাউন্টে ভুল করে কোন অন্য অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার হয়ে যায় তবে আপনারা তা ফেরত পেতে পারে, তবে এর জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে। প্রথমে নিজের মোবাইল ফোন থেকে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজেরাকে ফোন করে এই বিষয়ে জানান। আর এবার যে ব্যাঙ্কে টাকা ট্র্যান্সফার হয়েছে সেখানে যোগাযোগ করুন।
অভিযোগ রেজিস্টার হলে ব্যাঙ্ক নিজের গ্রাহককে আপনার টাকা ফেরত দেওয়ার অনুমতি চাইবে। গ্রাহক অনুমতি দিলে আপনার টাকা ফেরত দেওয়া হবে। আর যদি গ্রাহক টাকা ফেরত দিতে না চায় তবে আইনের সাহায্য নিতে হতে হবে। আর অভিযোগ এলে ব্যাঙ্ক গ্রাকরে বিরুদ্ধে মামলা করতে পারে আর রিজার্ভ ব্যাঙ্ক অনুসারে ভুল করে কারো অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার হলে ব্যাঙ্কের কাছ থেকে স্পেশাল অনুমতি নিতে হবে।
Subscribe to:
Posts (Atom)
আফগানিস্তানের একটি সুন্দর দৃষ্টি
আফগানিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। ইরানের মালভূমিতে অবস্থানের কারণে আফগানিস্তানকে প্রায়ই মধ্যপ্রাচ্যের অংশ বলে মনে করা হয়। পশ্চিমে এর সীম...
-
ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা সংক্ষেপে ভি পি এন এখন ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ভীষণ দরকারি এবং প্রয়োজনীয় বস্তু । এখন সমস্ত ইন্টার...
-
আফগানিস্তান মধ্য এশিয়ার একটি দেশ। ইরানের মালভূমিতে অবস্থানের কারণে আফগানিস্তানকে প্রায়ই মধ্যপ্রাচ্যের অংশ বলে মনে করা হয়। পশ্চিমে এর সীম...
-
ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়েছিল Samsung Galaxy S10 সিরিজের তিনটি নতুন স্মার্টফোন। এই তিনটি ফোনেই 4G নেটওয়ার্ক কানেক্টিভিটি রয়েছে। Gala...





